উত্তরদিনাজপুর

বিভিন্ন দল ছেড়ে কালিয়াগঞ্জে তৃনমূলে যোগদান করল শতাধিক পুরুষ ও মহিলা

উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জে রবিবার ৮ নং মুস্থফা নগর গ্রাম পঞ্চায়েতের চায়পাড়া বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুকাখুয়া ময়দানে যোগদান কর্মী সভার আয়োজন করা হয়। এদিন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মাকে আদিবাসি নাচের মাধ্যমে বরন করা হয়। গ্রামের মহিলা ও পুরুষদের নিয়ে এই সভা আয়োজন করা হয়। প্রায় ২০০ মহিলা ও পুরুষ ও গ্রামের বহু মানুষ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ও তৃনমূলের পতাকা তুলে দেন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা  এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সুধুন দেবশর্মা নুরজামাল, বাপ্পা সরকার সহ অন্যান্যরা, এলাকাবাসিদের মন জয় করার জন্য এদিন আদিবাসি নাচ ও গানের আয়োজন করা হয়